1. admin@news24hour.net : admin :
দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শীত এলেই ঢাকার বাতাসের মান বেশি ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন বায়ুদূষণে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা ছিল ২৫২, যা খুবই অস্বাস্থ্যকর। দূষণের মাত্রার সব রেকর্ড ভঙ্গ করে দূষিত শহরের মধ্যে শীর্ষ অবস্থানে পৌঁছেছে আমাদের প্রিয় রাজধানী।

২৩৫ একিউআই স্কোর নিয়ে লাহোর শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইরান (১৯৩), উসবেকিস্তান (১৮৩) এবং নেপাল (১৭৮)। তিনটি শহরের বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিকে, বুধবার সকালে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছিল মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়। সেখানে বাতাসের একিউআই স্কোর ২৮৬। তালিকায় এরপরেই রয়েছে যথাক্রমে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৮০), আগাখান একাডেমী (২৬৪), ঢাকার কল্যাণপুর (২৫৯), সাভারের হেমায়েতপুর (২৫৭), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৫০), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৪৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৬), গুলশান ২ এর রব ভবন এলাকা (২২৯), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০৫)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park