1. admin@news24hour.net : admin :
যে তথ্য জানলে পেয়ারা খেতেন নিয়মিত - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

যে তথ্য জানলে পেয়ারা খেতেন নিয়মিত

  • প্রকাশিত : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

পেয়ারাকে এভাবেও বলা যায়— দামে কম, মানে ভালো। প্রায় সারাবছর পাওয়া যায় এমন ফলের মাঝে পেয়ারা অন্যতম। অন্য ফলের তুলনায় দামও থাকে নাগালে। জানলে অবাক হবেন, ফলটি আপনাকে কতভাবে সাহায্য করতে পারে। খিদে যেমন মেটায়, তেমনি পুষ্টিগুণে ভরা ফলটি শরীরেও বেশ প্রভাব রাখে।

পুষ্টিবিদরা জানিয়েছে, পেয়ারা খিদের পাশাপাশি চুলের বৃদ্ধি ও শক্ত হতে সাহায্য করে। ত্বকের জন্যও ভাল। নানা ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই ফলটি নিয়মিত খেলে ত্বকের অনেক সমস্যাই মিটে যাবে। অ্যান্টিঅক্সিড্যান্টের খনি পেয়ারা আপনার ত্বকে বলিরেখা না পড়তে সাহায্য করে। কালচে দাগছোপও দূর করে

পেয়ারার অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। ফলে র‌্যাশ বা ব্রণের সমস্যা নিরাময় করতে পারে ফলটি। যেহেতু ফলটিতে পানির পরিমাণ বেশি তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। ফলে চামড়া সহজে ঝুলে যায় না। ত্বকে টান টান ভাবও বজায় থাকে।

পেয়ারা ভিটামিন সি-এর বড় উৎস। এই ভিটামিনটি ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের ‘টেক্সচার’ অর্থাৎ ধরণ বদলে দিতে পারে পেয়ারা। ত্বক নিয়ে বিভিন্ন প্রসাধনী কিনতে যত খরচ, সেই তুলনায় নিয়মিত পেয়ারা খাওয়া অনেক ভালো।

এতকিছু জানার পর ত্বকের যত্নে ক্ষতিকর প্রসাধনী না ব্যবহার করে ফলটিকেই গুরুত্ব দেবেন বুদ্ধিমানেরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park