1. admin@news24hour.net : admin :
মেলায় আসছে আহমেদ শিমুর উপন্যাস ‘ঘর ভরা দুপুর’ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

মেলায় আসছে আহমেদ শিমুর উপন্যাস ‘ঘর ভরা দুপুর’

  • প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে আহমেদ শিমুর নতুন উপন্যাস ‘ঘর ভরা দুপুর’। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। প্রচ্ছদ করেছেন আশরাফুল ইসলাম।

প্রকাশক জানান, ‘ঘর ভরা দুপুর’ বইটি মেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। এ ছাড়া রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করতে পারবেন। বইটির মলাট মূল্য ৩২০ টাকা।

‘ঘর ভরা দুপুর’ সামাজিক থ্রিলার উপন্যাস। লেখক এ উপন্যাসে সফলতা আর ব্যর্থতার গল্প বুনেছেন।

বইটি সম্পর্কে আহমেদ শিমু বলেন, ‘অর্থনৈতিক স্বাধীনতা মানুষকে যে নিরাপত্তা দেয়; সেটি নিকট আত্মীয়-স্বজনও দিতে পারে না। বইয়ে যে চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে; তারা কেউ সফল, কেউ দুঃখী আবার কেউ রহস্যময়ী।’

আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘স্পর্শিতা’, ‘দর্পণ’, ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’ এবং ‘অচেনা পথে চেনা মানুষ’ তার প্রকাশিত বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park