1. admin@news24hour.net : admin :
বরগুনায় বাসের ধাক্কায় নিহত তিন - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

বরগুনায় বাসের ধাক্কায় নিহত তিন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী উপজেলায় ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল ও মাহেন্দ্র উল্টে (থ্রি-হুইলার) শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আমতলী উপজেলার ঢাকা-কুয়াকাটা সড়কে সাহেব বাজার নামক এলাকার রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- মাহেন্দ্র গাড়ির যাত্রী আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা নামক এলাকার বাসিন্দা হিমু আকনের ছেলে আবিদ (৭), মোটরসাইকেল চালক গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালা চাড়া নামক এলাকার শহিদুল ইসলাম (৬০) ও আমতলী সদর ইউনিয়নের বাইন বুনিয়া নামক এলাকার আতাহার গাজী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। বাসটি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্র গাড়িটি ছিটকে সড়কের পাশে পড়ে গেলে গাড়িটির পেছনে থাকা আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেলের চালক শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মাহেন্দ্র গাড়িতে থাকা যাত্রী আবিদ মারা যান। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আতহার গাজী নামে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তবে বাসটির চালক এবং হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park