1. admin@news24hour.net : admin :
কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় রোকেয়া আক্তার (২৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার উপজেলার ডমুরিয়া চানপুর এলাকার হানিফ মিয়ার স্ত্রী।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার জানান, ওই নারী হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী তিশা পরিবহণের একটি বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আনা হয়েছে ।

ওসি বলেন, ঘাতক বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park