1. admin@news24hour.net : admin :
সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সরকারি চাল আত্মসাৎ, বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু (৪৫) নামের এক বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ এপ্রিল) রাতে সাবেক এই বিএনপি নেতার ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

রবিউল হোসেন রবু (৪২) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু। বুধবার বিকেলে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন। চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এসময় চালগুলো উদ্ধার করে সাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেছেন। পরে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয়ে লাকসাম উপজেলা বিএনপির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park