1. admin@news24hour.net : admin :
সাভারে রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সাভারে রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

  • প্রকাশিত : রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাভারের বিরুলিয়ায় শুকুর শিকদার (৩৪) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে ওই রং মিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠায়।

সাভার মডেল থানার এসআই ওবাদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির গলায় ও মুখে অন্তত পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গত রাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশের এ সদস্য আরও বলেন, রবিউল ও নিহত শুকুর আলী একসঙ্গে রংয়ের কাজ করতেন। তাদের দুজনের মধ্যে কাজের টাকা নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park