1. admin@news24hour.net : admin :
গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

গাইবান্ধায় ঝড়ের রাতে ফেরার পথে প্রাণ গেল র‍্যাব সদস্যের

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সাদুল্লাহপুরে ঝড়ে গাছের ঢাল পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার সাহার বাজারে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দরকার জানান, রোববার রাতে মোটরসাইকেলযোগে সহকর্মীর সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন সিদ্দিক। তারা সাহার বাজার পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। ওই সময় গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুজনই আহত হন। স্থানীয় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park