1. admin@news24hour.net : admin :
কুষ্টিয়ায় ট্রাক ও বাসের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ট্রাক ও বাসের চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বাস ও বালুবাহী ট্রাকের মাঝে পড়ে হাফিজুর রহমান নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় পুরাতন হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি কুষ্টিয়া হাইওয়ে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, দায়িত্বরত অবস্থায় আমাদের হাইওয়ে থানার কনস্টেবল হাফিজুর রহমান মারা গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এর মাঝে চাপা পড়ে তিনি নিহত হন। সেখানে আমাদের একটি টিম ডিউটি করছিল। সিগন্যাল ভায়োলেন্ট করেছিল সম্ভবত। ১০ চাকার ট্রাক বালু নিয়ে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park