1. admin@news24hour.net : admin :
নাটোরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নাটোরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতত ও পিটিয়ে জখমের দায়ে অভিযুক্ত কাশিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

কাশিম উদ্দিন উপজেলার মাঝগ্রাম গোপালপুর গ্রামের মৃত হুসেন আলীর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৪ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে অভিযুক্ত কাশিম উদ্দিনের ইসলামি শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মারধর শুরু করেন কাশিম। গত ১০ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত স্টিলের ধারালো পাট্টা দিয়ে পিটিয়ে জখম করেন কাশিম। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলায় মঙ্গলবার রাতে কাশিমকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park