1. admin@news24hour.net : admin :
যুক্তরাজ্য, আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার বিষয়ে তথ্য জানার সুযোগ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

যুক্তরাজ্য, আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার বিষয়ে তথ্য জানার সুযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য বরাবরই জনপ্রিয়। সম্প্রতি আয়ারল্যান্ডও শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে দেশ দুটিতে এই উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য ও দিক-নির্দেশনার অভাব বোধ করেন অনেকেই।

শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টাডি ইন দ্য ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড’ শীর্ষক ওপেন ডে। ‘মেন্টরস স্টাডি অ্যাব্রোড’ আয়োজিত এই ওপেন ডে-তে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নেবে। আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত আয়োজনটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীতে মেন্টরস স্টাডি অ্যাব্রোডের ব্রাঞ্চে।

উচ্চশিক্ষার জন্য এই দেশ দুটিতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে থাকছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়, ভর্তি ও বৃত্তির ব্যাপারে যাবতীয় তথ্য জানার সুযোগ। পাশাপাশি, নিজেদের অ্যাকাডেমিক ও প্রফেশনাল প্রোফাইল যাচাই করতে পারবেন তারা। এছাড়াও, মেন্টরস স্টাডি অ্যাব্রোডের এক্সপার্ট কাউন্সেলরদের সাহায্যে পাবেন নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির জন্য আবেদনের সুযোগ।

কেবল অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়েই নয়, ওপেন ডে-তে আসা আগ্রহীরা যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে শিক্ষার্থী হিসেবে যাওয়ার এবং থাকার ব্যাপারে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং মেন্টরস স্টাডি অ্যাব্রোডের কাউন্সেরলরদের কাছে থেকে।

আগ্রহী শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারেন এই লিঙ্কে: https://tinyurl.com/3kjwvxf8
বিস্তারিত জানতে কল করতে পারেন: ০১৭১৩২৪৩৪১৬ অথবা ০১৭১৩২৪৩৪২২ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park