1. admin@news24hour.net : admin :
৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের শিবচরের এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে দিকে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী মেয়েটি। মাঝপথেই ঘটলো অঘটন। প্রতিবেশি যুবক প্রতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। পরে জোড়পূর্বূক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। বিকেলে গুরুতর অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন মজুমদার। প্রথম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে পরিবারকে জানালে তাকে ভর্তি করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে রাতেই নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনা জানাজানি অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

অভিযুক্ত মিঠুন মজুমদার মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে। পেশায় সে কাঠমিস্ত্রি। ধর্ষনের ঘটনায় মিঠুন মজুমদারকে আসামি করে শিবচর থানায় মামলা দায়ের করেছে মেয়েটির পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park