1. admin@news24hour.net : admin :
গফরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

গফরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পাটমহল মোড়ে একটি মুড়ির দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

অগ্নিকাণ্ডের ফলে পাশের একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো- জমির হোটেল, মফিজ উদ্দিনের মুড়ির দোকান।

হোটেল মালিক জমিরউদ্দিন বলেন, সন্ধ্যায় পাশের মুড়ির দোকান থেকে আগুন লাগার কথা জানতে পেরে দ্রুত লোকজন ও জিনিসপত্র সরানোর চেষ্টা করি। ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী মফিজ উদ্দিন বলেন, কিভাবে আগুন লেগেছে আমরা কেউ বলতে পারছি না। আগুনে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হামিম আহমেদ ও আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর কাজ শুরু করে। দোকানের ভেতরে পানি পৌঁছাতে সমস্যা হয়। তারপরও দ্রুত সময়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দোলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

খবর পেয়ে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park