1. admin@news24hour.net : admin :
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়া সীমান্তে নাফ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কাঞ্জরপাড়া এলাকার নাফ নদী সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার ৫নং ওয়ার্ডের শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। তাদের উদ্ধার করে স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখান থেকে ছোড়া গুলিতে তারা গুলিবিদ্ধ হন।

আহতদের পরিবারের ছৈয়দ আলম জানান, সকালে নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ মিয়ানমার প্রান্ত থেকে বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এসে দুজনের শরীরে লাগে। খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএএসএফ হাসপাতালে (এনজিও সংস্থার) নিয়ে যান। বর্তমানে সোহেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে উখিয়া-৬৪ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় দুই যুবক আহত হয়েছেন বলে জেনেছি। সীমান্ত পরিস্থিতি বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park