1. admin@news24hour.net : admin :
ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের সোনা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

ভিয়েতনামকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের সোনা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ফুটবল মাঠের আক্ষেপ যেন তীরের ফলায় ঘোচাল বাংলাদেশ! গতকাল প্রীতি ফুটবলে ভিয়েতনামের কাছে হারের পর আজ আর্চারিতে সেই ভিয়েতনামকেই হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ কম্পাউন্ড দল।

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারিতে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ সকালে অনুষ্ঠিত ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ কম্পাউন্ড দল। ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক গলায় ঝোলান বাংলাদেশি আর্চাররা।

দলের এই দুর্দান্ত জয়ে বড় ভূমিকা রেখেছেন হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ। ফাইনালে দলের সামগ্রিক গড় স্কোর ছিল ৯.৬২। এর মধ্যে ব্যক্তিগতভাবে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হিমু বাছাড়, তাঁর গড় স্কোর ছিল ৯.৭৫।

ব্যাংককে সোনা জয়ের পথে শুরু থেকেই দারুণ ধারাবাহিক ছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারানোর পর সেমিফাইনালে ভুটানকে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park