1. admin@news24hour.net : admin :
৪৮ দলের বিশ্বকাপ চূড়ান্ত, একনজরে ১২টি গ্রুপে কে কার প্রতিপক্ষ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

৪৮ দলের বিশ্বকাপ চূড়ান্ত, একনজরে ১২টি গ্রুপে কে কার প্রতিপক্ষ

  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। চূড়ান্ত হয়ে গেল ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার সকালে আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের সব কটি স্থান পূর্ণ হলো।

বিশ্বকাপের সবশেষ ৬টি টিকিটের জন্য লড়াই ছিল সমানে সমান। ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ বাধা পেরিয়ে মূল পর্বে নাম লিখিয়েছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে, জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৪৭তম দল হিসেবে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। আর সবশেষ ৪৮তম স্থানটি নিশ্চিত করেছে ইরাক।

একনজরে ৪৮ দল ও ১২টি গ্রুপ

গ্রুপের নাম দলসমূহ
গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাত
গ্রুপ বি কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা
গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ ডি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক
গ্রুপ ই জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও
গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন
গ্রুপ জি বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে
গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক
গ্রুপ জে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ কে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো
গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিশেষত্ব হলো নতুনের আবাহন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দের। পাশাপাশি দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বমঞ্চে ফিরছে বেশ কয়েকটি দল। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরেছে হাইতি ও কঙ্গো, আর ইরাক ফিরল ৪০ বছরের দীর্ঘ খরা কাটিয়ে।

আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৩৯ দিনের এই ফুটবল মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

শিরোপার অন্যতম দুই দাবিদার ব্রাজিল ও আর্জেন্টিনার মিশনও শুরু হবে জুনের মাঝামাঝি সময়ে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের হেক্সা মিশন শুরু করবে ১৩ জুন, প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park