1. admin@news24hour.net : admin :
সত্যের পথে, দেশের স্বার্থে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সত্যের পথে, দেশের স্বার্থে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যমের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালে যাত্রা শুরু করে জিএস নিউজ বিডি.কম, যা অল্প সময়েই পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। একই সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ও ছাপা কাগজে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌছে দেওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে সুপ্রভাত ঢাকা। গণমাধ্যম দুটির নির্বাহী সম্পাদক এস এম হোসেন বাবলা বলেন, আমরা এমন একটি সংবাদমাধ্যম বলয় গড়ে তুলতে চেয়েছি, যেখানে সত্যকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রতিটি সংবাদ হবে নির্ভুল ও দায়িত্বশীল। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় শক্তি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের প্রধান লক্ষ্য। জিএস নিউজ বিডির নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম www.gsnewsbd.com. এই প্ল্যাটফর্মের পাশাপাশি স্বনামধন্য গণমাধ্যমটি ডিজিটাল প্লেসেও তার কার্যক্রম সমানতালে চালিয়ে যাচ্ছে। জিএস নিউজের ফেসবুক পেজ gsnewsbd.official, ইউটিউব চ্যানেল-GSNewsBD। অন্যদিকে সুপ্রভাত ঢাকার ই-পেপার লিংক epaper.suprovatdhaka.com, অনলাইন প্ল্যাটফর্ম www.suprovatdhaka.com, ফেসবুক পেইজ suprovatdhaka ও ইউটিউব চ্যানেল suprovatdhaka. ওয়েবসাইটসহ অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ব্যবহারবান্ধব এবং মোবাইল-ফ্রেন্ডলি হওয়ায় যে কোনো স্থান থেকে সহজেই সংবাদ পড়তে পারছেন পাঠকরা।
গণমাধ্যম দুটির বিশেষ দিক হচ্ছে তাদের আধুনিক লাইভ রিপোর্টিং স্টাইল। গুরুত্বপূর্ণ ঘটনা বা ইস্যুতে তারা সরাসরি মাঠ থেকে লাইভ আপডেট দিয়ে থাকে, যা পাঠকদের সঠিক তথ্য জানতে সহায়তা করে। পাশাপাশি ভিডিও রিপোর্ট, ছবি ও তথ্যচিত্র সংযুক্ত করে সংবাদকে আরও প্রাণবন্ত করে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park