1. admin@news24hour.net : admin :
সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ১৯৭ রান - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ১৯৭ রান

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লের মধ্যেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলেছিল স্বাগতিকেরা। কিন্তু সেই চাপ ধরে রাখতে পারেনি তাওহীদ হৃদয়ের দল। ম্যাট রেনশর অপরাজিত ৮৯ রানে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ১৯৬ রান করেছে অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ১৯৭।

টসে জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দ্রুত ধাক্কা খায়। ২.৪ ওভারে জশ ইংলিসকে এলবিডব্লিউ করেন নাসুম আহমেদ। পরের ওভারেই কুপার কনোলিকে ফেরান নাহিদ রানা। ষষ্ঠ ওভারের শেষ বলে মিচেল মার্শকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে ৩ উইকেটে নামিয়ে আনেন মোস্তাফিজুর রহমান।

কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ বদলে যায়। রেনশ ও টিম ডেভিড চতুর্থ উইকেটে দ্রুত ৯৭ রান যোগ করেন। রেনশ শুরুতে সময় নিলেও পরে হাত খুলে খেলেন। ২৯ বলে ফিফটি পূর্ণ করা বাঁহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত ৫২ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন।

ডেভিডও খেলেন কার্যকর ইনিংস। ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৫ রান করে আবদুল গাফফার সাকলাইনের বলে ফেরেন তিনি। শেষদিকে জোয়েল ডেভিসের ৮ বলে অপরাজিত ১৩ রান অস্ট্রেলিয়াকে ১৯৬ পর্যন্ত নিয়ে যায়।

বাংলাদেশের হয়ে নাসুম ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন। নাহিদ, মোস্তাফিজ ও গাফফার নেন একটি করে উইকেট। তবে মাঝের ওভারে রান আটকাতে না পারার মূল্যই দিতে হলো বাংলাদেশকে। এখন ব্যাটসম্যানদের সামনে কঠিন কাজ—১৯৭ তাড়া করে সিরিজে সমতা ফেরানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park