1. admin@news24hour.net : admin :
সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সফরেরও আগ্রহ প্রকাশ করেছেন।

তবে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সম্ভাব্য তারিখ এখনও চূড়ান্ত হয়নি উল্লেখ করে হুমায়ুন কবির জানান, দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে সফরের সময়সূচি নির্ধারণ করা হবে এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিনের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park