1. admin@news24hour.net : admin :
এমপির গাড়িচাপায় ৪ বছরের শিশুর মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

এমপির গাড়িচাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে এক এমপির গাড়িচাপায় চার বছরের এক শিশু মারা গেছে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, যে গাড়ির নিচে পড়ে শিশুটি মারা যায়, সেটি মুর্শিদাবাদের এমপি আবু তাহের খানের। দুর্ঘটনার সময় তিনি গাড়িতেই ছিলেন।

তিনি তৃণমূল কংগ্রেসের একজন এমপি।
জানা যায়, দুর্ঘটনার পর শিশুটিকে তিনি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

আবু তাহের খান সাংবাদিকদের বলেন, ‘শিশুটি হঠাৎ আমাদের গাড়ির সামনে এসে পড়ে। তার বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। সম্পূর্ণ ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। সম্ভবত সে ব্রেনে আঘাত পেয়েছে। ’

হাসপাতালে শিশুটির বাবা-মা কান্নায় ভেঙে পড়লে আশপাশের লোকজন তাদের সান্ত্বনা দেন।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার সাহাপুরে ৩৫ বছরের এক যুবক সরকারি গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। এ সময় তার স্ত্রী ও মেয়ে আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park