1. admin@news24hour.net : admin :
ঋণখেলাপের দায়ে পদ হারালেন রিহ্যাব সভাপতি - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ঋণখেলাপের দায়ে পদ হারালেন রিহ্যাব সভাপতি

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ঋণ খেলাপি হওয়ার দায়ে আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলী আফজালের পদ শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী আলী আফজাল ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে অভিযুক্ত হয়েছেন। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ২৩(১)(খ) ধারা অনুযায়ী তার সভাপতির পদটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে গেছে।

আইনের সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না, যদি তিনি ঋণখেলাপি হন কিংবা হালনাগাদ কর, ভ্যাট বা শুল্ক পরিশোধ না করেন। আইন অনুযায়ী, নির্বাচিত হওয়ার পর ঋণ বা করখেলাপি হিসেবে তালিকাভুক্তির ১৮০ দিনের মধ্যে তা পরিশোধ না করলে পদটি শূন্য বলে গণ্য হবে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল নানা অভিযোগ-পাল্টা অভিযোগের মুখেই রিহ্যাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হন আলী আফজাল। গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টসের এই চেয়ারম্যান প্রগতিশীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং সংগঠনটির সাবেক সভাপতি ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদের’ ওয়াহিদুজ্জামান পেয়েছিলেন ১৯৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park