আগামী অক্টোবরে, ভারতের চেন্নাই-এ স্ট্রিটচাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ১৭টি দেশ থেকে ১৯টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে কেএফসি স্বপ্নের পাঠশালা ও লিডোর পথশিশুদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ওদের সমর্থনে পাশে আছে কেএফসি।
ক্ষুদে এই ক্রিকেটারদের উৎসাহ যোগাতে কেএফসি সম্প্রতি, ওয়াশপুর গার্ডেন সিটিতে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এর নানারকম টেকনিক ও টিপসঅ্যান্ডট্রিক্স, শিশুদের সাথে শেয়ার করেন। যা এই নতুন প্রতিভাদের জন্য এক অনন্য সুযোগ ছিলো।
ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন “এমন একটি অসাধারণ উদ্যোগের পাশে থাকতে পেরে কেএফসি বাংলাদেশ অনেক গর্বিত। স্ট্রিটচাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ২০২৩-এ বাংলাদেশ দলটির জন্য শুভকামনা। আশাকরি তারা যেনো ক্রিকেটের
সর্বোচ্চ শিখরে উঠতে পারে।”
Leave a Reply