1. admin@news24hour.net : admin :
খুলনায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

খুলনায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে শিপন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে খালিশপুরস্থ পিপলস গেট সংলগ্ন এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করছেন। শিশুটির পরিবার অত্যন্ত হতদরিদ্র। তার মা গৃহকর্মীর কাজ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে শিপন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park