1. admin@news24hour.net : admin :
চট্টগ্রামে গরুর গুঁতোয় প্রাণ গেল শিক্ষার্থীর - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামে গরুর গুঁতোয় প্রাণ গেল শিক্ষার্থীর

  • প্রকাশিত : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর গুঁতোয় শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিজুম আমিরাবাদ মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, কোচিংয়ের পরীক্ষায় অংশ নিতে স্কুলে গিয়েছিলেন নিজুম। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্কুলের মূল ফটকে বাজারে বিক্রয়ের জন্য আনা একটি গরু সজোরে গুঁতো দেয় নিজুমকে। এতে গুরুতর আহত হন নিজুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজুমের মা রোকেয়া বেগম বলেন, প্রতিদিনের মতো আমার মেয়েটা কোচিং শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোয়ার সাদিয়া বলেন, গরুর গুঁতোয় আহত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনার আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park