1. admin@news24hour.net : admin :
চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) ভোরে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম।

স্থানীয়রা জানান, বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। 

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নাচোল উপজেলায় মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park