1. admin@news24hour.net : admin :
ডিজিটাল নিরাপত্তা আইনের ছোবলে প্রবাসীর জীবন - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের ছোবলে প্রবাসীর জীবন

  • প্রকাশিত : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:শুধুমাত্র ফেসবুকে সরকারি কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতির বিরুদ্ধে কথা বলা ও অসঙ্গতির বিষয়গুলো উপস্থাপন করার অপরাধে সিলেটের ইবরাহীম আলীর পুত্র নঈম আহমেদ যিনি বর্তমানে কানাডায় প্রবাসী, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর অধীনে ২১/২৫/২৯/৩১ ধারায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় গত ১৫/ ১১ /২০২০ খ্রি. মামলা দায়ের করা হয়। উক্ত মামলার জব্দ তালিকায় উল্লেখ করা হয় যে, ২১শে ফেব্রুয়ারি ২০২২ সালে তিনি ফেসবুকের স্ট্যাটাসে ‘সত্যিই উন্নত আমরা’ শিরোনামে কিছু কথা লিখেন। যাহাতে বলা হয় দেশের দ্রব্য মূল্যের দাম এতই উন্নত হয়েছে যে, ২৫০০ ডলার মাথা পিছু আয়ের মানুষেরা কাটা মুরগির উচ্ছিষ্ট ঘাটছে কিছু আমিষের আশায়। ১৫ই জুলাই ২০২২ খ্রি. ফেসবুকে তিনি লিখেন ‘দেশ কি শ্রীলঙ্কার পথে নাকি শ্রীলঙ্কা?’ দুর্নীতি আর দুঃশাসনের যাতাকলে ভয়ংকর অর্থনৈতিক সংকটে দেশ। ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। তাহলে এত উন্নয়ন গেল কোথায়? ২০২২ সালের ৪ঠা নভেম্বর তিনি ফেসবুকে লেখেন ‘ভয়াবহ বিপর্যয়ের দিকে বাংলাদেশ!’ দেশে এলসি করা যাচ্ছে না, মুদ্রাস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ। উল্লেখিত কথাগুলো নঈম আহমেদের ফেসবুকে উল্লেখ হইলেও বিষয়গুলো বাংলাদেশের আপামর জনগণের মনের ভিতর আলোড়িত হয় সবসময় কিন্তু তা প্রকাশ পায় না; কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের ছোবলের ভয়। প্রবাসে যারা থাকেন তাহারা দেশের দুর্নীতি, দুঃশাসন, অব্যবস্থাপনা, লুটপাট, মাদক ব্যবসায়ের জমজমাটের কথাগুলো সামাজিক মাধ্যমে জানতে পেরে দেশপ্রেমের কারণে মাতৃভূমির টানে সরকারের অনৈতিক ও দুঃশাসনের কারণেই যে ঘটছে তার ইঙ্গিত দিয়ে ছিটেফোটা দু-একটা কথা লিখে থাকে। এমন কি দুএকটা ব্যঙ্গচিত্র ফেসবুকে দিয়ে দেয়। ইহাতে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের টনক নড়ে এবং সঠিক সমাধান করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু সরকারের তোষামোদকারী কিছু প্রশাসনের কর্মকর্তাগণ সরকারের সঠিক পদক্ষেপ গ্রহণে সহযোগিতা না করিয়া উল্টো যারা অনিয়মগুলো তুলে ধরে আম-জনতাকে সচেতন করে তুলে তাদের বিরুদ্ধেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। তারই জ্বলন্ত প্রমাণ নঈম আহমেদর মামলাটি। বেচারা প্রবাসে থেকেও দেশপ্রেমের কথা বলতে পারে নাই। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারে নাই। দেশের অনিয়মের কথা লিখতে পারে নাই। পারলেও তার জীবনে নেমে এসেছে ডিজিটাল নিরাপত্তা আইনের বিষময় ছোবল। আমরা অনেকেই যারা বলতে চাই, বলতে পারি কিন্তু ডিজিটাল নিরাপত্ত আইনের বিষময় ছোবলের ভয়ে থাকি আতঙ্কগ্রস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park