1. admin@news24hour.net : admin :
দেশের বাজারে কসপেট-এর নতুন স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে মোশন ভিউ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দেশের বাজারে কসপেট-এর নতুন স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে মোশন ভিউ

  • প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক স্মার্ট ওয়াচ ব্র্যান্ড কসপেট (KOSPET)বাংলাদেশের প্রযুক্তি প্রেমীদের জন্য উন্মোচন করল এক নতুন দিগন্ত। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল এবং হোটেল হলিডে ইন-এ আজ অনুষ্ঠিত হয় কসপেট স্মার্ট ওয়াচের লঞ্চিং ইভেন্ট। এ অনুষ্ঠানে এক সাথে উন্মোচিতহয় কসপেট-এর চারটি আকর্ষণীয় স্মার্ট ওয়াচ মডেল।
অনুষ্ঠানে কসপেট-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মার্টিন উ (Martin Wu)এবংগ্লোবাল মার্কেটিং ডিরেক্টর জিং ঝেং (Jing Zheng)।বাংলাদেশের পক্ষ থেকে এক মাত্র অনুমোদিত পরিবেশক মোশন ভিউ-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, উপ-মহা ব্যবস্থাপক মোঃখালিদ হাসান এবং কোম্পানির অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
জম কালো এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রিয় গায়ক ও কনটেন্ট ক্রিয়েটর তাসরিফ খান, ইউটিউব ইনফ্লুয়েন্সার ওয়াহিদুর রহমান, রাতুলউসমান, শান্তি রহমান সহ আর ও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোশনভিউ-এর সম্মানিত ডিলার, রিটেইলার ও কর্পোরেট পার্টনারবৃন্দ।

কসপেট-এর সিইও মার্টিন উ বলেন,“বাংলাদেশ আমাদের জন্য একটি সম্ভাবনা ময় বাজার। মোশন ভিউয়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এখানে আধুনিক প্রযুক্তির স্মার্ট ওয়াচ পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি তাসরিফ খান বলেন,“নতুন প্রজন্মের জন্য প্রযুক্তিকে সহজলভ্য ও আকর্ষণীয় করে তোলাই এখন সময়ের দাবি। কসপেটের এই নতুন স্মার্ট ওয়াচ গুলো ঠিক সেই চাহিদাই পূরণ করবে বলে আমার বিশ্বাস।”
সব শেষে মোশন ভিউ-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান জানান,“বাংলাদেশের তরুণ প্রজন্মের চাহিদা, রুচি ও দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারকে মাথায় রেখেই আমরা কসপেটের নতুন স্মার্ট ওয়াচ গুলো দেশের বাজারে এনেছি। তাদের লাইফ স্টাইল ও ট্রেন্ডসচেতনতা কেন্দ্র করেই আমাদের এই উদ্যোগ।”
উন্মোচিত স্মার্টওয়াচ মডেল গুলো:

🔹কসপেট ম্যাজিক R10
🔹কসপেট ম্যাজিক P10
🔹কসপেট পালস (Pulse)
🔹কসপেট অর্ব (ORB)

এর মধ্যে ম্যাজিক R10 এবং ম্যাজিক P10-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩,৯৯৯ টাকা, আর পালস এবং অর্ব স্মার্ট ওয়াচ পাওয়া যাচ্ছে মাত্র ৫,৭৯৯ টাকায়।
লঞ্চ উপলক্ষে থাকছে ১৫% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়, যাদেশের স্মার্ট ওয়াচ প্রেমীদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।
বাংলাদেশেক সপেট ব্র্যান্ডের এক মাত্র অফিসিয়াল পরিবেশক মোশন ভিউ, যা দীর্ঘ এক যুগের ও বেশি সময় ধরে প্রযুক্তি পণ্য সরবরাহ ও বিক্রয়োত্তর সেবায় নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি কসপেট স্মার্ট ওয়াচ-এর সঙ্গে থাকছে ব্র্যান্ড ওয়ারেন্টি সুবিধা।
এই লঞ্চিং অনুষ্ঠান বাংলাদেশের স্মার্ট ওয়াচ বাজারে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আধুনিক প্রযুক্তি কে আরও সহজ লভ্য করে তুলবে এমন টাই প্রত্যাশা আয়োজকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park