1. admin@news24hour.net : admin :
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাস চালকের - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাস চালকের

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাই ট্রাকের চাপায় মোহাম্মদ দেলোয়ার হোসেন বাবু (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার ধানসিঁড়ি আবাসিক প্রকল্পের মমতাজ ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবু চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনারামপুর ইউনিয়নের আন্দিপুর গ্রামের মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। পেশায় বাস চালক বাবু ওই এলাকার আসাদের বাড়ি পরিবার নিয়ে ভাড়া থাকতো।

জানা গেছে, শনিবার পৌর শহরের ডুলিভিটা টার্মিনালে বাস পার্কিং করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বাবু। দুই চাকার যানটি মমতাজ ক্লিনিক অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park