1. admin@news24hour.net : admin :
নগদে প্রশাসকের কাজ চালাতে বাধা নেই : আপিল বিভাগ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নগদে প্রশাসকের কাজ চালাতে বাধা নেই : আপিল বিভাগ

  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগএ আদেশ দেন।

‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।

পরে বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বি এম ইলিয়াস কচি বলেন, প্রশাসক নিয়োগ স্থগিত করে চেম্বার আদালত আদেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর আগে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি আছেন। আপিল বিভাগের আদেশের ফলে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park