1. admin@news24hour.net : admin :
নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

নিউজ24আওয়ার ডেস্কঃ ২০১৬ সালের পর মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আরেকটি ফাইনালে বাংলাদেশ। সোমবার বিকাল সোয়া ৫টায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল।

নেপালের বিপক্ষে সাবিনারা কখনো জেতেননি। ফাইনালে স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টের ট্রফি জিততে চান বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ চারটি ম্যাচ মেয়েরা দুর্দান্ত খেলেছে। তারা মানসিক ও ফিজিক্যালি ফিট ফাইনালের জন্য। দুই দিনে ঠিক করেছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। কারণ নেপাল খুবই শক্তিশালী দল; ফিজিক্যালি, টেকটিক্যালি।’

ফাইনালে যে সবার দৃষ্টি থাকবে, তা বুঝতে পারছেন ছোটন। তাই তো ভক্তদের উদ্দেশে গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশের ১৮ কোটি মানুষ সঙ্গে আছে এবং আমাদের জন্য প্রার্থনা করছেন।’

টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ভারতবিহীন ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। নেপাল-বাংলাদেশ এর আগে কোন আসরে শিরোপার স্বাদ নিতে পারেনি। সেই হিসেবে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে সাফ। সেমিফাইনালে নেপালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথম সেমিফাইনালে ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park