1. admin@news24hour.net : admin :
ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ট্রাক, মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ (২২) ও অটোরিকশার চালক একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ (৫৪)।
আহত ব্যক্তি হলেন নয়ন শেখের মা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
তিনি জানান, এ সময় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা মা মারাত্মক আহত হন। এ ছাড়া অটোরিকশার চালককে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park