1. admin@news24hour.net : admin :
ফ্রান্সে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ফ্রান্সে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সব যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির তোম্বলেইন শহরে স্থানীয় সময় রোববার (২৮ জুন) একটি বেসামরিক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বিএফএম-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে বিমানটির পাইলট এবং ১০ জন যাত্রী ছিলেন। তারা মূলত স্কাইডাইভার। আকাশে স্কাইডাইভিং বা প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার উদ্দেশে এই বিমানে চড়ে রওনা হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের পর কোনো এক অজানা কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আরোহী ১১ জনের সবারই মৃত্যু হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে পাইলট, পাঁচ জন শিক্ষার্থী ও বাকি পাঁচ জন শিক্ষক ছিলেন।

ভয়াবহ এই ঘটনার পর স্থানীয় পুলিশ মেউর্ত-এ-মোজেল বিভাগের অন্তর্গত ওই বিমানবন্দরটির আশেপাশের এলাকায় সাধারণ মানুষের যাতায়াত ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। উদ্ধারকাজের সুবিধার্থে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে ওই এলাকাটি এড়িয়ে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park