1. admin@news24hour.net : admin :
বিআরটিসির বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বিআরটিসির বাসের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্রীর

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের কমলাপুর মোড়ে রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের ধাক্কায় রশনি পাল (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। সে ঢাকার মুগদা মান্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রশনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দাদি রেখা বিশ্বাস জানান, আমার নাতনি প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল। কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

তিনি আরও জানান, ঘটনার পর পুলিশ ঘাতক বিআরটিসি বাসটি আটক করেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park