1. admin@news24hour.net : admin :
বিয়েটা আর করতে হলো না: পরীমনি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিয়েটা আর করতে হলো না: পরীমনি

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের আগে তুমুল আলোচনায় আসেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরী মণি। মেসিরা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে ঘোষণা দেন এই লাস্যময়ী তারকা।

পরী মণি মজা করে স্ট্যাটাসটি দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যান তার শুভাকাঙ্ক্ষীরা। এ ব্যাপারে পরী মণি বলেন, আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলেছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।

তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ে অনেকটা হাঁপ ছেড়ে বাঁচলেন নায়িকা। এক ফেসবুক পোস্টে পরী বলেন, বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park