1. admin@news24hour.net : admin :
মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশের সময় মাদ্রাসার প্রাঙ্গণে অবস্থিত ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনাটি অনুসন্ধানে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলার সংশ্লিষ্ট কর্মকর্তারাও কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park