1. admin@news24hour.net : admin :
যশোরে জীর্ণ ঘর মেরামত নিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

যশোরে জীর্ণ ঘর মেরামত নিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় রোকসানা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিজার হোসেনের (৪৫) বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সিজার হোসেন পেশায় নির্মাণশ্রমিক। তিনি প্রথম স্ত্রীকে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বসবাস করেন। তার দ্বিতীয় স্ত্রী রোকসানা বেগম এক সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি সিজার হোসেন বাড়িতে ফেরেন। সোমবার সকালে রোকসানা তাদের জীর্ণ ঘরটি মেরামতের কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সিজার হোসেন বাঁশ দিয়ে রোকসানার মাথা ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সিজার হোসেন পালিয়ে যায়।

ওসি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক সিজার হোসেনকে আটক করতে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park