1. admin@news24hour.net : admin :
রায়পুরে বাক-প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের দায়ে, চাচা গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

রায়পুরে বাক-প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের দায়ে, চাচা গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে বাক প্রতিবন্ধী এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে আপন বৃদ্ধ চাচার (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্ত বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করেছেন তার পিতা।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত হলেন- রায়পুর উপজেলার বামনী ইউপির শিবপুর গ্রামের হাওলাদার বাড়ির বৃদ্ধ মো. সাহাবুদ্দিন (৬৫)।

ক্ষতিগ্রস্ত পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শিবপুর গ্রামে নিজের ঘরে বৃদ্ধ সাহাবুদ্দিন তারই আপন বাক প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণ করেন। এ ঘটনায় স্বজনরা পারিবারিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে শনিবার বিকালে বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দেন। পরে রাতেই তরুণীর পিতা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তবে এ ঘটনায় ওই বৃদ্ধ সাহাবুদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেছেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, ‘শনিবার বিকালে তরুণীকে ধর্ষণের ঘটনা জানতে পারলে ওই বৃদ্ধকে গ্রেফতার করা হয়। রাতে তরুণীর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ মামলায় অভিযুক্ত সাহাবুদ্দিনকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park