1. admin@news24hour.net : admin :
লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের ধাক্কায় শাকিব হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার (০৮ নভেম্বর) রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর কাদের আটিয়া বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের সাব সেন্টারের সামনে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব রামগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলচমা এলাকার মুন্সি বাড়ির আবুল কাশেমের ছোট ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় সাকিব মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে উপজেলার কাটাখালী এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে দ্রুতগতির জননী পরিবহণের একটি বাস সাকিবের মোটরসাইকেলে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহত শাকিবের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park