1. admin@news24hour.net : admin :
সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে খালের কচুরিপানায় ঝাঁপ দেন সুজন হাওলাদার (৩২)। প্রায় সাড়ে তিন ঘণ্টা নাক বের করে লুকিয়ে থেকেও রক্ষা পাননি তিনি। শেষ পর্যন্ত গ্রামবাসী তল্লাশি চালিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতরে নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় তাকে খুুঁজে বের করেন গ্রামবাসী।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আটক সুজন হাওলাদার (৩২) পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের বাসিন্দা এবং জলিল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, রাত প্রায় ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করছিল সুজন। এ সময় স্থানীয়দের নজরে পড়লে তারা চিৎকার শুরু করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় দোকানের পাশের একটি খালে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে আত্মগোপন করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে মানবিক বিবেচনায় প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে থানাকে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park