নিজস্ব প্রতিবেদক: ৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পরে সংস্কারের উদ্দেশ্যে পুলিশ ও প্রশাসনের সব জায়গায় পরিবর্তনর ছোয়া লাগলেও বিয়ানীবাজারে পুলিশ প্রশাসনে উধ্বর্তন পর্যায়ে বড় ধরনের কোন পরিবর্তন হয়নি। বিয়ানীবাজারের র্যাব ও পুলিশের কিছু দূর্নীতিবাজ কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলেই সংযুক্ত রাখার কারনে কিছু কিছু র্যাব ও পুলিশ কর্মকর্তাদের চাঁদাবজিতে বিয়ানীবাজার পৌর এলাকায় ব্যবসায়ীরা বর্তমানে খুবই আতংকের মধ্যে দিনযাপন করছেন। আমাদের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় যে, বিয়ানীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রাভেল ওয়েষ্ট এর স্বত্ত্বাধীকারী জনাব মোঃ হুমায়ুন কবির র্যাব ও পুলিশের ভয়ে বর্তমানে স্বপরিবারে কানাডায় অবস্থান করিলেও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও র্যাব-৯ এর উপ-পরিচালক পিযুষ চন্দ্র দাস তাহাদের পূর্ব শত্রুতার জেরে হুমায়ুন কবিরের নিকট ৩,০০,০০০/- টাকা চাঁদা দাবী করে। তারা কয়েকদিন পরপরই হুমায়ুন কবিরের অফিসে গিয়ে তাহার ম্যানেজারকে চাপ প্রয়োগ করে। বিয়ানীবাজারের সকল ব্যাবসায়ী জানাচ্ছে যে, জনাব হুমায়ুন কবির দেশে থাকাবস্থায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ও র্যাব-৯ এর উপ-পরিচালক পিযুষ চন্দ্র দাসের বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। এরই অংশ হিসাবে র্যাব এবং পুলিশ হুমায়ুন কবির এবং তার পরিবারকে বিভিন্নভাবে নাজেহাল করতে থাকে। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের সাথে মোবাইল যোগাযোগ করিলে তিনি এব্যাপারে মিডিয়াতে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে র্যাব-৯ এর উপ-পরিচালক পিযুষ চন্দ্ৰ দাসের ব্যবহৃত মোবাইল ফোনে বার বার কল দিলে অপর প্রাপ্ত থেকে রিসিভ না করায় এব্যাপারে তার বক্তব্য জানা সম্ভব হয় নি।
Leave a Reply