1. admin@news24hour.net : admin :
কন্যাসন্তানের মা হলেন পূজা - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

কন্যাসন্তানের মা হলেন পূজা

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : ফের মা হলেন ভারতীয় অভিনেত্রী পূজা ব্যানার্জি। ১৪ আগস্ট কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তারকা দম্পতি পূজা-কুনাল ভার্মার দ্বিতীয় সন্তান এটি। সামাজিক মাধ্যমে নবজাতক কন্যার একটি ভিডিও শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে পূজা লিখেছেন, আমার ছোট্ট মেয়ের প্রথম ঝলক। ভিডিওতে পূজা-কুনালের কন্যাসন্তানের জন্মের বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

প্রায় এক দশক সম্পর্কে থাকার পর ২০২০ সালে বিয়ে করেন পূজা-কুনাল। একই বছরের অক্টোবরে পুত্রসন্তানের মা হন পূজা। এবার মেয়ের বাবা-মা হয়ে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি। বর্তমানে দ্বিতীয় সন্তানের আগমনে খুশির জোয়ারে ভাসছে পূজা-কুনালসহ পুরো পরিবার।

হিন্দি ধারাবাহিক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু পূজার। বেশ কিছু হিন্দি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে তেলেগু সিনেমা ‘ভিড়ু থেড়া’ দিয়ে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park