1. admin@news24hour.net : admin :
কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, হাইকোর্টে তামান্নার আবেদন খারিজ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, হাইকোর্টে তামান্নার আবেদন খারিজ

  • প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় ধাক্কা খেলেন দক্ষিণী ভারতের অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার করা ১ কোটি রুপির ক্ষতিপূরণের আবেদন খারিজ করেছে মাদ্রাজ হাইকোর্ট।

বৃহস্পতিবার আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতি পি ভেলমুরুগন ও বিচারপতি কে গোবিন্দরাজন থিলাকাভাডি আগের একক বিচারপতির রায় বহাল রাখে। ফলে ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে করা মামলায় কোনও স্বস্তি পাননি অভিনেত্রী।

মামলার সূত্রপাত ২০০৮ সালের একটি বিজ্ঞাপন চুক্তি ঘিরে। ওই বছর তিনি ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

তামান্নার অভিযোগ ছিল, ২০০৯ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও পরবর্তীতে তার অনুমতি ছাড়াই সংস্থাটি পণ্যের মোড়কে তার ছবি ব্যবহার করে। বিশেষ করে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তৈরি সাবানের প্যাকেটেও তার ছবি দেখা যায় বলে দাবি করেন তিনি।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২০১১ সালের শুরুতে সংস্থা ও তাদের বিজ্ঞাপন সহযোগী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠান অভিনেত্রী। সন্তোষজনক জবাব না পেয়ে আদালতের দ্বারস্থ হন এবং ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

তবে আদালত শেষ পর্যন্ত তার আবেদন খারিজ করে জানায়, এই মামলায় হস্তক্ষেপের প্রয়োজন নেই।

এই রায়ের পর আবারও সামনে এল সেলিব্রিটিদের ‘ইমেজ রাইটস’ বা ব্যক্তিগত পরিচয় ব্যবহারের আইনি জটিলতার বিষয়টি, যা নিয়ে বিনোদন দুনিয়ায় সচেতনতা ক্রমেই বাড়ছে। সূত্র: দ্য হিন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park