1. admin@news24hour.net : admin :
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তের ভারতীয় অংশে গুলির ঘটনা ঘটে।

আহত মো. আজাদ হোসেন (২৬) জীবননগর উপজেলার সদরপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদসহ ৪-৫ জন সীমান্তের ৬৬ নম্বর মেইন পিলারের ১/এস সাব পিলারের ভারতীয় অংশে বানপুর গ্রামে যান। ভারতীয় সীমান্তের ধনছে ক‍্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে বিএসএফ রাবার বুলেট ছুড়লে আজাদ হোসেন আহত হন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. মোর্শেদ জানান, ছররা গুলিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park