1. admin@news24hour.net : admin :
ছাত্র আন্দোলনের পর নতুন হুমকি, ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মামলা ও ধর্মীয় অভিযোগের আশঙ্কা - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ছাত্র আন্দোলনের পর নতুন হুমকি, ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে মামলা ও ধর্মীয় অভিযোগের আশঙ্কা

  • প্রকাশিত : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

খুলনা প্রতিনিধি : ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর খুলনায় আত্মগোপনে থাকা সিলেটের একটি ব্যবসায়ী পরিবার নতুন করে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে বলে অভিযোগ করেছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির শুরুতে তারা জানতে পারেন যে ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি ফৌজদারি মামলায় পরিবারের প্রধান গোলাম মোস্তফা এবং তার ছেলে মোঃ রেজাউল মোস্তফার নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সময়ে স্থানীয় জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি পরিবারটিকে খুলনা ছেড়ে চলে যেতে এবং চয়নিকা চাকমার পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করার জন্য চাপ দিতে থাকে।

পরিবারের অভিযোগ, নির্দেশ অমান্য করলে গোলাম মোস্তফা ও মোঃ রেজাউল মোস্তফার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে নতুন মামলা করা হবে। একই সঙ্গে তাদেরও নিখোঁজ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরিবারের দাবি, দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধ, ধর্মীয় উসকানি এবং ছাত্র আন্দোলন-পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে তাদের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park