1. admin@news24hour.net : admin :
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ - নিউজ ২৪ আওয়ার
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : দুবাই পুলিশ সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। দুদকের দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে বাংলাদেশ সরকার। পরে গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস বাংলাদেশ পুলিশকে তার গ্রেপ্তারের বিষয়টি অবহিত করে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুদকের মামলায় জারি হওয়া রেড নোটিশের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park