1. admin@news24hour.net : admin :
বন্ধুদের নিয়ে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বন্ধুদের নিয়ে প্রেমিকাকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় এক কিশোরীকে তিন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিফাত (১৮) জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে, মো. মমিন শেখ (১৮) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে এবং মো. সুমন শেখ (১৮) সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে। এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার মমিন ওই কিশোরীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে প্রেমিক মমিনের কথামতো ওই কিশোরী জামগড়ায় এলাকায় দেখা করে। পরে মমিন তার বন্ধু সিফাতের বাসায় ওই তাকে নিয়ে গিয়ে তিন বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park