1. admin@news24hour.net : admin :
মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেলো পৌর কর্মীর - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেলো পৌর কর্মীর

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে একটি মসজিদের বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৪০) নামের পৌরসভার এক কর্মচারীর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার সরদার বাড়ি মসজিদে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার বিদ্যুৎ বিভাগে মাস্টাররোলে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সরদার বাড়ি মসজিদের বিদ্যুৎ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেরামতের কাজ করছিলেন আবু সাঈদ। কাজ করার একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ নামের এক পৌর কর্মচারীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park