1. admin@news24hour.net : admin :
মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদারের বিরুদ্ধে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে।

কালকিনি থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park