1. admin@news24hour.net : admin :
মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারীর মরদেহ উদ্ধার - নিউজ ২৪ আওয়ার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মিশিগানে বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিউজ24আওয়ার ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তর মিশিগানে স্টেট পুলিশের ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় গুরুতর আহত আরও এক ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে মিশিগান স্টেট পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে মিশিগানের মিসাউকি কাউন্টির একটি আবাসিক ভবনে গোলাগুলির খবর পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পুলিশ সদস্যরা তিনজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।

তদন্তকারীরা জানান, ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান নামের ওই বন্দুকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে ধরতে তাৎক্ষণিকভাবে বিশাল এলাকাজুড়ে চিরুনি অভিযান শুরু করে পুলিশ। তল্লাশি অভিযান চলাকালেই পুলিশ পাশের আরও একটি বাড়ি থেকে পঞ্চম ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে।

পরে টহল পুলিশ সদস্যরা হুইটলক লেকের পার্শ্ববর্তী একটি জঙ্গল ঘেরা স্থান থেকে সন্দেহভাজন হিকম্যানের গাড়িটি শনাক্ত করে। সেখানে গাড়ির ভেতর থেকে হিকম্যান এবং অন্য আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ঘাতক হিকম্যান নিজেকেও গুলি করে হত্যা করে থাকতে পারে।

বিবৃতিতে মিশিগান পুলিশের লেফট্যানেন্ট অ্যাশলি মিলার বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুরো সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারী দলের জন্য এক কঠিন চ্যালেঞ্জের বিষয়।’

প্রাথমিকভাবে নিহতদের নাম, বয়স কিংবা লিঙ্গ সম্পর্কিত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। স্বজন ও নিকটাত্মীয়দের খবর দেওয়ার প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park