1. admin@news24hour.net : admin :
হোটেলে কাজে যাওয়ার পথে গাড়িচাপায় দুই খণ্ড যুবকের শরীর - নিউজ ২৪ আওয়ার
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

হোটেলে কাজে যাওয়ার পথে গাড়িচাপায় দুই খণ্ড যুবকের শরীর

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় গাড়িচাপায় হোটেলে কাজে যাওয়ার পথে গাড়িচাপায় যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুমিল্লা সিলেট সড়কে বুড়িচং উপজেলার পারুয়ারা এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কামরুল হাসান রানা (২৫)। তিনি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে ছুটিতে দুবাই থেকে দেশে এসেছেন কিনি। কিছু দিনের মধ্যে আবারও সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়কে তার শরীর দুই খণ্ড হয়ে যায়।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলে আরোহী ওই যুবকের দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের চাচাত ভাই মাসুম ভূঁইয়া বলেন, রানা বিদেশ থেকে এসে কুমিল্লার আলেখারচর বিশ্ব রোডের একটি হোটেলে চাকরি নেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে কর্মস্থলে রওনা দেন। পথে গাড়িচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ নিউজ ২৪ আওয়ার
Theme Customized By Shakil IT Park